ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১২ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গণভোট ও জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির ও এনসিপির কথিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার ২৫ মে বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, সিনিয়র সহ-আহ্বায়ক অখিরুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, সদস্য সচিব মামুন অর রশীদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অসত্য তথ্য প্রচার করছে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। নেতারা আরও বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার, ভোটের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। বক্তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সচেতন করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:৩৪:১২ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২৬