ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : আমাদের অনেকেই বাংলাদেশকে মালেশিয়া বা সিঙ্গাপুর বানানোর কথা বলেন, আমি সেভাবে চিন্তা করি না। বরং এই দেশের মানবসম্পদকে দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শুক্রবার ২৬ জুন দুপুরে স্বপ্ন পুরন অর্গানাইজেশন আয়োজিত “স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সেশন ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ এ সব কথা বলেন। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট করে বর্তমান তরুণ সমাজকে সময়োপযোগী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌছানো সহজ। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষায় বাজেট বাড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

বর্তমান জেন জি প্রজন্মকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলায় আগামীদিনে তথাকথিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি টেকনিক্যাল প্রতিষ্ঠান তৈরি করে জেলার বেকারত্ব দূরীকরণের ব্যাপারে পরকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক মানবসম্পদ তৈরি করতে চাই।

তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার মফস্বল অজপাড়াগাঁ পাচপীর থেকে উঠে এসে মন্ত্রী হওয়া পর্যন্ত নিজের স্বপ্ন ও অধ্যাবসায়ের উদাহরণ টেনে বলেন, শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে কঠোর অধ্যাবসায় ও কর্ম নিষ্ঠার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তবেই সফলতা অর্জন সম্ভব।

এ সময় স্বপ্ন পুরন অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানের সিও মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের গণিত বিভেগের অধ্যাপক, আনসার আলী, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চি, সদর পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল রণিক, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, গনমাধ্যকর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত্ত ছিলেন।

পরে কুইজ সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ

আপডেট সময় : ০৯:০৭:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬