ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পঞ্চগড়ে ইয়াবা সেবনের দায়ে তিনজনের ১ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৯ অপরাহ্ণ, সোমবার, ১ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ইয়াবা সেবনের দায়ে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার ১ লা জুন বিকেলে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় ইয়াবাসহ সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রধানপাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র মামুন হাসান (৪২), রহমতপুর এলাকার মৃত ফরিদুল ইসলামের পুত্র রশিদুল ইসলাম (৩৮) এবং বেংহারী ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের রাজকুমারের পুত্র বিষ্ণু চন্দ্র রায় (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ইউনিয়নের রহমতপুর এলাকায় রশিদুল ইসলামের বাড়ীতে ইয়াবা সেবনের সময় রশিদুল সহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসান ও বিষ্ণু চন্দ্র রায়কে ইয়াবা সেবনের সময় ২ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম সহ হাতেনাতে আটক করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ময়দানদিঘী রহমতপুর এলাকায় রশিদুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযানে আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে ইয়াবা সেবনের দায়ে তিনজনের ১ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪৬:০৯ অপরাহ্ণ, সোমবার, ১ জুন ২০২৬