ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জের চাঁদাবাজী মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেস্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জের ধরে এক মাসের ব্যবধানে দুইটি চাঁদাবাজী মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অভিযোগ উঠেছে। এ নিয়ে পঞ্চগড় শহড়জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নারী সহ নিরপরাধ মানুষদের চাাঁদাদাবী নিয়ে জনমনে নেতিবাচক আলোচনা চলছে। তবে পুলিশ বলছে ওই দুই মামলা নিয়ে তদন্ত করে পুলিশের গাফিলাতি থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে পঞ্চগড়-টুনিহাট সড়কের জেলা শহড়ের উপকন্ঠে রৌশনাবাগ এলাকায় রাস্তার পাশে রৌশনাবাগ মোড়ের পাগলু স্ট্যান্ডের পাশে সাড়ে ছয় শতক জমিতে দীর্ঘদিন থেকে টিনের চালা বাড়ি নির্মান করে বাড়ির সামনে চায়ের দোকান দিয়ে দিনাতিপাত করছেন রাসেল সহ তার পরিবার । তবে সম্প্রতি ওই সাড়ে ছয়শতক পৈত্রিক সুত্রে জমি দাবী করছে রংপুরে বসবাসকারী লিটন ও নিক্সন দুই ভাই। সেই সাথে ওই সাড়ে ছয়শতক জমি নিয়ে আদালতে মামলা চলমান রাসেল এবং লিটন পক্ষের সাথে। রৌশনাবাগে এ নিয়ে জমিতে বসবাসকারী তবিবর রহমানের পুত্র মো, রাসেলের পরিবার বর্তমানে আতঙ্কে দিন পার করছেন। রাসেল ও তার পরিবারের অভিযোগ আমাদের শেষ সম্বল বাড়ি থেকে উৎখাত করার চেস্টা করছেন লিটন ও তার ভাই নিক্সন । আমাদের উৎখাত করতে দলীয় প্রভাব খাটিয়ে নানান অপচেস্টা করে আসছেন। উৎখাত করতে না পারায় সর্বশেষ এক মাসের ব্যবধানে লিটনের বোন আরজুমান আখতারকে বাদী করে মিথ্যা চাঁদাবাজীর দুটি মামলায় আমাদের পরিবারের ১২জনকে আাসামী করেছেন এবং পুলিশ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আমরা লিটন ও নিক্সনের ভয়ে আতঙ্কে দিন পার করছি। চাঁদাবাজির ঘটনায় আমাদের কোন সম্পৃক্ততা নেই কিন্ত পুলিশ পক্ষপাতিত্ব করে আমাদের আসামী করেছেন শুধুমাত্র আমার বাড়ির জমি দখল করতে এই মামলা দেওয়া হয়েছে। রাসেল পক্ষের অভিযোগ অনুসন্ধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে চাঁদাবাজির ঘটনার দিন মামলা বাদী আনজুমান আখতার পঞ্চগড়ে অবস্থান নেই তবুও চাঁদাবাজীর ঘটনা সাজানো হয়েছে। মূলত আমাদের ঘায়েল করতে চাঁদাবাজির দুইটি মামলা দেওয়া হয়েছে।
চাঁদাবাজির অভিযোগে আঞ্জুমান আক্তারের দায়ের করা মামলা দুটি চলতি মাসের ১৯ তারিখে এবং কত মে মাসের ১৪ তারিখ পঞ্চগড় সদর থানায় রুজু হয়।

চাঁদাবাজী দুটি মামলার বাদী আনজুমান আখতারকে মুঠোফোনে কল দেওয়া হলে সাংবাদিকদের কল রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাওয়া হলে জমি দাবী করা পক্ষের এস কে সালাউদ্দিন লিটন মুঠোফোনে জানান আসলে আমি এখন রংপুরে আছি ওই মামলা বিষয়ে জানা নেই। তবে পঞ্চগড়ে এসে আপনার সাথে কথা বলবো।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান তথ্য প্রমান তদন্ত সাপেক্ষে দুটি ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম জানান চাঁদাবাজীর ঘটনা অফিসারকে দিয়ে তদন্ত করা হবে পুলিশের কোন গাফিলাতি নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জের চাঁদাবাজী মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেস্টা

আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬