ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে চায়না দুয়ারী জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত সুনামগঞ্জে বাণিজ্যে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মসিকের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৩ অপরাহ্ণ, রবিবার, ২১ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ময়মনসিংহ নগরীতে দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার ২১ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেরিন স্পেশালাইজড হাসপাতাল এবং আস সিফা ডায়াগনোস্টিক নামে দুটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে।

এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।

অভিযানকালে উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মসিকের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:০২:২৩ অপরাহ্ণ, রবিবার, ২১ জুন ২০২৬