ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

“জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” : প্রতিমন্ত্রী টুকু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২০ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : ‎মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎শনিবার ২০ জুন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সেমিনার কক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘মাভাবিপ্রবি পরিবার’।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  কামরুল আহসান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

‎প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু শহিদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমরা শহিদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করবো। সারাজীবন জিয়াউর রহমান খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে গেছেন। দুর্ভিক্ষ থেকে তিনি রাতারাতি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যান। তিনি আরও বলেন বিএনপিকে মানুষ স্বৈরাচারী, ফ্যাসিবাদ বলতে পারে নাই কারণ বিনএনপি জনগণের সেন্টিমেন্টের বাইরে যায় নাই। জনবান্ধন দল হচ্ছে বিএনপি, জনগনও বিএনপির কাছে অনেক কিছু আশা করে। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাভাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আমি উপাচার্য স্যারের সাথে মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করবো।

‎‎প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জিয়াউর রহমানের জীবন সংগ্রামের কথা তুলে ধরে বলেন, ৭৫ এর বাকশাল ও মুজিব হত্যার সাথে যারা জিয়াউর রহমানকে জড়াতে চায় তারা ইতিহাস জানে না তাদের মনে রাখতে হবে সাকার জামিলের পুস্তকের কথা। জিয়াউর শুধু বিএনপির নেতা ছিলেন না তিনি ছিলেন গণমানুষের নেতা।

‎

‎মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গনতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করি। তার সাথে খাল খনন শিখেছি। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক। পাশাপাশি তিনি মাভাবিপ্রবি অবকাঠামোগত উন্নয়নের জন্য সালাউদ্দিন টুকুর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরে।

এছাড়া আরও বক্তব্য দেন মাভাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপুসহ অন্যান্য নেতারা।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির এবং সঞ্চালনা করেন আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ।

‎আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ডিন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাভাবিপ্রবি ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম মিঞা এবং আল আমিন সিদ্দিকী।

‎বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” : প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় : ০৮:৫৪:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২০ জুন ২০২৬