ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

“অটো-মিশুক-রিক্সার ফি দিতে আর লাইনে নয়, কুসিকে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

অটো, মিশুক ও রিক্সার বিভিন্ন ফি অনলাইনে পরিশোধের সুবিধা চালু করতে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে সিটি কর্পোরেশন।

বুধবার ২৯ জুলাই সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অপরদিকে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার (ইনচার্জ), জেনারেল ম্যানেজারের কার্যালয়, কুমিল্লার জনাব মো. গোলাম ছিদ্দিক।

চুক্তির আওতায় সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ব্যবহারের মাধ্যমে অটো, মিশুক ও রিক্সার বিভিন্ন ফি অনলাইনে আদায়ের কার্যক্রম পরিচালিত হবে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগ বাস্তবায়নের ফলে ফি পরিশোধে নাগরিকদের ভোগান্তি কমবে।

পাশাপাশি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় যুক্ত হবে নতুন মাত্রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“অটো-মিশুক-রিক্সার ফি দিতে আর লাইনে নয়, কুসিকে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা”

আপডেট সময় : ০৭:৩১:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬