ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : দেশব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ ও ডিজিটাল লেনদেন প্রসারে পূবালী ব্যাংক পিএলসি নিয়মিতভাবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ও ‘বাংলা কিউআর’ সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারণার অংশ হিসেবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ লেনদেন গড়ার লক্ষ্যে চরফ্যাশনে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখা।

বৃহস্পতিবার বেলা ১১টায় সোনালী রোড চালপট্টি মার্কেটে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পূবালী ব্যাংক চরফ্যাশন শাখা ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান, দুলারাহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন, চরফ্যাশন ব্যাংকারস এসোসিয়েশন এর সভাপতি কামাল হোসেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করেন। পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার জুনিয়র অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান ফরাজী, দুলাল চন্দ্র সাহা ও হারুনর রশীদ। ক্যাম্পেইনে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। পরে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা শেষে একটি র‍্যালী বাজারা প্রদক্ষিণ করে ক্যাম্পেইন শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬