ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৩ জুলাই সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার সভায় সভাপতিত্ব করেন ।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহারের সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজাদ জাহান উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের আওতাধীন চার জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা, এলজিআরডি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ, সমবায়, যুব উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দপ্তরপ্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিভাগীয় সমাজসেবা কার্যালয় হতে বয়স্ক ভাতা; বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; প্রতিবন্ধী ভাতা; হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা; প্রতিবন্ধী, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপবৃত্তি; জটিল রোগ যেমন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা সহায়তা ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও এলজিআরডির অধীনে সড়ক রক্ষণাবেক্ষণ (দারিদ্র বিমোচন) কর্মসূচির মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৭৭ জন নারী কর্মীকে সহায়তা করা হয়েছে।

এছাড়াও অন্যান্য দপ্তরের আওতাধীন নিজ নিজ অধিক্ষেত্রে সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করছে।

সভাপতি বলেন, আমাদের দেশে গরিব অসহায় লোকের অভাব নেই। প্রকৃত অভাবী লোকদেরকে সরকারের বরাদ্দকৃত অর্থ প্রদান করুন, কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল যেন না থাকে। প্রতিদিন অনেক লোক বিভাগীয় দপ্তরে আসেন সাহায্যের দাবি নিয়ে, তাদেরকে সহায়তা করুন। অনেকগুলো দরিদ্র মানুষকে অল্প অল্প করে অর্থ প্রদান না করে, কিছু মানুষকে বড় পরিসরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। এতে সে এবং তার পরিবার পুরোপুরি উপকৃত হবে। এছাড়াও তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পুনর্বাসন করুন। সরকার বরাদ্দ দিচ্ছে দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করার জন্য, প্রকৃত উপকারভোগীদের মাঝে এর সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬