ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ‘ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে আজ ২৬ জুলাই রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

জেলা প্রশাসক এ সময় বলেন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তম পরিচ্ছন্নতাচর্চার মানসিকতা তৈরিতে ‘ক্লিন সানডে’ প্রোগ্রামের আওতায় এখন থেকে ময়মনসিংহের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিমাসেই মূল্যায়ন করা হবে। পরে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনার মাধ্যমে পুরস্কৃত করা হবে। সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে, তবে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। ‘ক্লিন ময়মনসিংহ’ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক, যাতে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা যায়।

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা চর্চায় উদ্বুদ্ধ করে জেলা প্রশাসক বলেন, নিজের ঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল, স্কুলের আঙ্গিনা, নিজের শহর পরিষ্কার রাখতে উদ্যোগী হতে হবে। প্রতি রবিবার স্কুল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। চকলেটের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

জেলা প্রশাসক উভয় স্কুলের আঙিনা, ভবন, স্কুলকক্ষ পরিষ্কারে শিক্ষার্থীদের নিয়ে নিজে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, উভয় স্কুলের শিক্ষক, অভিভাবকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে জেলা প্রশাসক স্কুলদ্বয়ের আঙিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০১:০৩:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬