ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বাণিজ্যে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা

হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বন্যাকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন *সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ*। সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বুধবার ২৯ জুলাই সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হেনা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের *সাধারণ সম্পাদক সালাহউদ্দিন চৌধুরী*। এছাড়াও তাসবিদুল কোরআন দাখিল মাদ্রাসার সাবেক ও ভারপ্রাপ্ত সুপার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে মানবতার সেবায় আরও এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা সবাইকে মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা হলেও কষ্ট লাঘবে সহায়ক হবে।

অনুষ্ঠি‌তি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬