ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

মধ্যনগরে গভীর রাতে শিকড়সহ উপড়ে পড়ল শতবর্ষী রেইনট্রি গাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে একটি শতবর্ষী রেইনট্রি গাছ হঠাৎ শিকড়সহ উপড়ে পড়েছে। শনিবার রাত আনুমানিক ২টা থেকে ৩টা মধ্যে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির গাছটি হঠাৎ বিকট শব্দে শিকড়সহ উপড়ে পড়ে। এতে গাছটির বিশাল শিকড় মাটির ওপর উঠে আসে। তবে ঘটনাস্থলে কোনো মানুষ বা যানবাহন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি দীর্ঘদিন ধরে মধ্যনগরের একটি ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মাটি নরম হয়ে যাওয়া এবং গাছটির বয়স বেশি হওয়ায় এটি উপড়ে যেতে পারে। তবে প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ উপড়ে পড়া গাছটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা জানান, গাছটি সড়ক ও আশপাশের এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত গাছটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যনগরে গভীর রাতে শিকড়সহ উপড়ে পড়ল শতবর্ষী রেইনট্রি গাছ

আপডেট সময় : ০২:৫৮:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬