ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

আইনজীবী জামাতার বিরুদ্ধে শশুর-শাশুড়ীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:০৩ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : আইনজীবী জামাতার বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন বৃদ্ধ শশুর-শাশুড়ী দম্পতি ও সন্তানসহ এলাকার মানুষেরা।রবিবার ৯ আগস্ট দুপুরে পঞ্চগড় জেলা জর্জ আদালতের সামনে মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী দম্পতি খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান, মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন ও নাঈমা ইয়াসমিন এবং তাদের স্বজন এ এস এম মোস্তফা সারওয়ার বাবু।

এ সময় বক্তারা জানান, পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা খায়রুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। চার মেয়ের মধ্যে দ্বিতীয় নাসিমা ইয়াসমিনকে পালিয়ে নিয়ে ১৯৯৮ সালে বিয়ে করেন পঞ্চগড়ের আইনজীবী হাসান সারওয়ার হেনরি। ২০০৮ সাল পর্যন্ত সম্পর্ক মেনে না নিলেও পরে মেনে নেন তারা। পরে হেনরি আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে তার শ্বশুর শাশুড়িকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। মামলার অযুহাতে প্রতি মাসে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন বলেও দাবি করেন তারা। এরই মধ্যে খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান আলম চিকিৎসার খরচ জোগাতে পঞ্চগড় কায়েতপাড়া এলাকায় নিজের ৪৪ শতাংশ জমি বায়নামা রেজিস্ট্রির উদ্যোগ নিলে হেনরি বাধা হয়ে দাঁড়ান। তিনি ভুয়া ওয়ারিশ সাজিয়ে ওই জমি নিয়ে হয়রানিমূলক মামলা করান। এমনি আদালত কর্তৃক অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করান। এছাড়া এসিল্যান্ডের কাছে দাখিলা না দিতে অভিযোগ করান। এদিকে জমি বিক্রি করতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না বৃদ্ধ দম্পতি। অসহায় দস্পতি তাই শেষ বয়সে জামাতার এই হয়রানির প্রতিবাদে রাস্তায় নেমেছেন। পরে তারা আইনজীবী সমিতির কাছেও এড. হাসান সারওয়ার হেনরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এ দিকে হেনরির ভাইও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

হেনরির ভাই এ এসএম মোস্তফা সারওয়ার বাবু বলেন, আমার প্রয়াত মাকে চড় মেরেছিল হেনরি। মাকে নির্যাতন করে ৬ শতক জমিসহ বাড়ি লিখে নেন। আমার উপরেও সে হয়রানিমূলক মামলা করেছে।

ভুক্তভোগী খায়রুল আলম বলেন, হেনরি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছে। বৃদ্ধ বয়সে আমরা চিকিৎসার টাকার জন্য জমি বিক্রি করবো সেখানেও ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে হয়রানি করছে। সে আমার সম্পতি দখলের পায়তারা করছে।

খায়রুল আলমের মেয়ে নাঈমা ইয়াসমিন ও ডা. নাফিয়া ইয়াসমিন বলেন, হেনরি আমার বাবার সম্পত্তি আত্মসাতের ছক করছেন৷ শেষ বয়সে চিকিৎসার জন্য তাদের জমি বিক্রিতেও বাধা দিতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।

এ বিষয়ে এড. হাসান সারওয়ার হেনরি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় করার জন্য মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনজীবী জামাতার বিরুদ্ধে শশুর-শাশুড়ীর মানববন্ধন

আপডেট সময় : ০৫:২২:০৩ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬