ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত ভোলা জেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নতুন কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে প্রফেসর এ.এম.এম. কামাল উদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি এবং মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড যদি পতিত ফ্যাসিবাদী সরকারের মতোই হয়, তাহলে জুলাই আন্দোলনে মানুষ কেন জীবন দিল—এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাস পরও এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই; বরং বেকারত্ব ও অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সরকার জনসমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, জনগণের ভোটের প্রতি সম্মান জানিয়ে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সভাপতি মুফতি নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর এ.এম.এম. কামাল উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদুর রহমান এবং ইসলামী আন্দোলনের শুরা সদস্য হাজী আলাউদ্দিন তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬