ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : মাদকের চালান বহনে একের পর এক নতুন কৌশল ব্যবহার করছে কারবারিরা। এবার কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে ইয়াবা বহন করে খুলনায় নেয়ার সময় গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাবের হাতে ধরা পড়েছে এক মাদক কারবারি। পরে হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে উদ্ধার করা হয় ২ হাজার ৩০০ পিস ইয়াবা।

গতকাল রবিবার ২ আগস্ট গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‍্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুরের যৌথ আভিযানিক দল।

এ সময় খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি কক্সবাজারের টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে পেটের ভেতরে বহন করে ঢাকা হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। তার স্বীকারোক্তির পর বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করলে তার পেটে ইয়াবা বহনের সত্যতা পাওয়া যায়।

পরে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতর থেকে বেরিয়ে আসে ২ হাজার ৩০০ পিস ইয়াবা। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করে র‍্যাব।

র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিনব কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে এসব চক্রকে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, জব্দ করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী

আপডেট সময় : ১২:৫৪:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬