ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশে বক্তাদের আহ্বান-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ (দুর্নীতি প্রতিরোধ সংস্থা)-এর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ আগস্ট সকালে গোপালগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের নেতারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গ্রীন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম মোস্তফা (জিএম)। জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। কোরআন তেলওয়াত করেন শরীফ বুলবুল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক সংগঠন নেতৃবৃন্দ। গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান সভায় বক্তারা বলেন, দুর্নীতি শুধু রাষ্ট্রীয় অর্থনীতির ক্ষতি করে না; এটি মানুষের অধিকার, সেবা পাওয়ার সুযোগ এবং প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়; এর পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং নাগরিকদের সক্রিয় ভূমিকা।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে। কোনো অনিয়ম চোখে পড়লে তা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা এবং প্রমাণভিত্তিকভাবে বিষয়টি তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় বক্তব্য দেন সাংবাদিক ক্লাবের সভাপতি, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শেখ মোস্তফা জামান। তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের দায়িত্বের কথা তুলে ধরেন।

তিনি বলেন, অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অনিয়ম-দুর্নীতির তথ্য মানুষের সামনে তুলে ধরা সম্ভব। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন তৈরির ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।

সভায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে জেলা কমিটির পরিচিতি সভার মধ্য দিয়ে সংগঠনটি দুর্নীতিবিরোধী কার্যক্রমে কী ধরনের ভূমিকা রাখবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

সচেতন নাগরিকদের মতে, দুর্নীতিবিরোধী কোনো সংগঠনের কার্যকারিতা শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে নাগরিক সচেতনতা, তথ্যভিত্তিক অভিযোগ গ্রহণ, নৈতিকতা বিষয়ে প্রচার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনিয়মের তথ্য উপস্থাপনের মতো কার্যক্রমে দৃশ্যমান হওয়া জরুরি।

তাদের প্রত্যাশা, ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর গোপালগঞ্জ জেলা কমিটি দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে। আজ কষ্ট হয় দেশের মানুষ দূর্নীতিকে নিয়তি বলে মেনে নিয়েছেন অথবা দূর্নীতির ভয়াবয়তা সম্পর্কে অবগত নন।

আমাদের অঙ্গীকার দেশব্যাপী গণসচেতনতা মূলক প্রচারণা। বাংলাদেশের সকল গণমাধ্যমকে সাথে নিয়ে দূর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই! বক্তারা বলেন ” গ্রীন ফোর্স বাংলাদেশ এর চেয়ারম্যান মিকাইল রহমান এর নেতৃত্বে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বচ্ছতা রেখে দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ” গ্রীন ফোর্স বাংলাদেশ ” দূর্নীতি বিরুদ্ধে সকলের সহযোগিতা নিয়ে সমাজকে কলুষিত মুক্ত করতে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা

আপডেট সময় : ০৮:১০:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬