ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চরফ্যাশনে পাট কাটতে গেলে কুপিয়ে ৬ জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে পাট গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর হয়েছে। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ২নম্বর ওয়ার্ডে শফিউল্লাহ গং উপজেলার হাজারীগঞ্জ ৩ ওয়ার্ডের মৃত লুৎফর রহমানের সাথে দীর্ঘদিন ধরেজমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার ২৬ আগস্ট শফিউল্লাহ গং বাড়ি পাশে নিজ ভোগদলীয় জমিতে রোপিত পাটগাছ কাটতে গেলে বিবাদী মুছলিমা, শাখাওয়াত ও মনিরসহ প্রতিপক্ষের লোকজন দা,ছেনি ও লাটি সোটা নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে। এতে ফরিদ (৩৫) আকতারা বেগম (৪০)রাশেদা বেগম (৩৮) সামিয়া (১৮) শফিউল্লাহ মেম্বার (৭০),সিয়াম (২০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত সামিয়া ও ফরিদকে চিকিৎসকরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সংশ্লিষ্ট ডাক্তার। আহত সকলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। হামলার ঘটনায় মো : শফিউল্লাহ বাদী হয়ে শশীভূষণ থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, হাজারীগঞ্জ ৩ নং ওয়ার্ডের শাখাওয়াতের স্ত্রী মুসলিমা, মোঃ রফিক উল্লাহর ছেলে শাখাওয়াত হোসেন, মনির হোসেন, শাহিন (বিজিবি সদস্য) মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ রফিকউল্লাহ, রফিক উল্লাহর স্ত্রী মরিয়ম, শাহিনের স্ত্রী নাজমাসহ অজ্ঞাত আরো ৩/৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন আহত আকতারা বেগম বলেন, বিরোধীয় জমি নিয়ে একাধিকবার শালিসী বৈঠক হয়েছে। সালিসের রায় না মেনে তারা জোর-জবর করে জমি দখল নিতে চায়। এজন্য তারা আমাদের ওপর অতর্কিত হামলা করে। মামলার ১নং আসামী মুসলিমা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, এ মহিলা বেপরোয়ারা। কথায় কথায় যার তার সাথে ঝগড়া করে। এ মহিলা আহতদের ওপর দুর্ধর্ষ হামলা করে। হামলার ব্যাপারে বক্তব্য জানতে গেলেও সাংবাদিকদের সাথে সে খুব খারাপ আচরণ করে।

প্রতিপক্ষের অভিযুক্ত সাখাওয়াত বলেন,তাদের জমি পেছনে আমাদের জমি সামনে। তারা আমাদের জমির পাটগাছ কাটলে আমরা ভিডিও করি। সেখানে শফিউল্লাহ মিয়া আমাদের গালমন্দ করে ও আমাদের উপর হামলা করে। এঘটনায় প্রতিপক্ষের শাখাওয়াত ও মুসলিমা নিজেদের আহত দাবী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দুপরের পর আসলেও বিকেলের পর হাসাপাতালে আর তাদেরকে দেখা যায় নি।

শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মদ জানান, পাটগাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরফ্যাশনে পাট কাটতে গেলে কুপিয়ে ৬ জখম

আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬