ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে সংগঠনকে সুসংগঠিত করা, দাওয়াতী কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক দায়িত্ব পালনে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবুজার গিফারী। বক্তারা বলেন, সংগঠনের দাওয়াতী কাজ আরও বিস্তৃত করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কুরআনের আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে আদর্শ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শিক্ষা শিবিরে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির

আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬