ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় চারজন মৎস্যচাষিকে মৎস্য পদক প্রদান করা হয়।

রবিবার ১৬ আগস্ট সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মৎস্যজীবী, জেলে, মৎস্য চাষি ও উদ্যোক্তারা অংশ নেন।

র‍্যালিতে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপদ ও টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম।

সভায় আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরহাদ ফকির, ২ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম জাকির, ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ হোসেন রত্তন ও আব্দুল্লাহ আল মামুনকে মৎস্য পদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছ উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সাফল্য ধরে রাখতে জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষা এবং অবৈধ ও ক্ষতিকর উপায়ে মাছ আহরণ বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপদ মৎস্যচাষের পাশাপাশি জেলে ও মৎস্যচাষিদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শের আওতায় আনতে হবে। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, মৎস্যসম্পদ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করা জরুরি।

তিনি মৎস্যচাষি ও জেলেদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা মেনে মাছ আহরণ ও উৎপাদনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক সংগঠনের নেতারা, মৎস্যজীবী, প্রান্তিক জেলে জনগোষ্ঠীর প্রতিনিধি, মৎস্য চাষি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি দপ্তরের পাশাপাশি মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান

আপডেট সময় : ১২:০৪:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬