ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : “জুলাই চেতনায় গড়ব দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসন এবং জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ দিলীয় ঐক্য বিকেলে চরফ্যাশন উপজেলা শহরে গণ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, “জুলাই’র চেতনায় আমরা দেশ গড়ব, যেখানে সবার আগে থাকবে বাংলাদেশ। শহীদদের বীরত্বগাথা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। একটি স্বচ্ছ ও বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.নুরনবীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

একই প্রতিপাদ্যে শহীদ জিয়াউর রহমান কলেজে অধ্যক্ষ মো.ইউনুছ শরীফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক সালাউদ্দিন সুমন, নিজাম উদ্দিন, বরকত উল্যাহ, কামরুল ইসলাম প্রমুখ। সভায় অধ্যক্ষ মো. ইউনুস শরীফ বলেন, দীর্ঘদিন ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণেই ছাত্র-জনতার ক্ষোভ থেকে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা লাভ করেছে। এই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাক্সক্ষা, ন্যায় বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছে। এই চেতনা কেবল অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা নয় বরং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল প্রেরণা।

শিক্ষার্থী নাজমুন নাহার রত্না, আবিদ হোসেন, আয়শা আক্তার রিপা, মো.আলি রিফাত ও হাসনা আক্তার জুলাই শহীদ স্মরণে তাদের দেয়া বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শ হৃদয়ে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তরুণ সমাজকে জ্ঞান,সততা,দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে একটি আধুনিক, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

এ দিকে বিকেলে ১১ দিলীয় চরফ্যাশন উপজেলা শহরে গণ মিছিল ও সমাবেশ করেছে।

গণমিছিল চরফ্যাশন উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামাত ইসলামী কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছিল আমরা তার যথাযথ বাস্তবায়ন চাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ” জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি অহিদ ফয়সাল, সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদের সদস্যসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪০:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬