ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী

টুলবক্সে ৩০ লাখ টাকার ইয়াবা! দেলদুয়ারে সিএনজিসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে সিএনজির তালাবদ্ধ টুলবক্সে লুকিয়ে রাখা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার ২৮ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার থানার ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় জনৈক কাশেমের ‘স’ মিলের সামনে সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। পরে সকাল ১১টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজি (রেজি. নং- টাঙ্গাইল-থ-১১-২৮৭০) থামিয়ে তল্লাশি চালানো হয়।

র‌্যাব জানায়, সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুলবক্স খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ইয়াবা। সেখান থেকে ৫০টি এয়ারটাইট জিপার প্যাকেটে বিশেষ কায়দায় রাখা মোট ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ৯৯০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানে নগদ ৩ হাজার ৪০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

টুলবক্সের আড়ালে মাদকের বড় চালান সাধারণ যাত্রী পরিবহনের সিএনজির তালাবদ্ধ টুলবক্সকে মাদক লুকানোর নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব। তবে এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, ইয়াবার উৎস কোথায় এবং কার কাছে এসব মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র‌্যাব-১৪ বলছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টুলবক্সে ৩০ লাখ টাকার ইয়াবা! দেলদুয়ারে সিএনজিসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৫:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬