ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

তেঁতুলিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :‌পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।

শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবু জাফরের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো, সোহরাব আলীর সঞ্চালনায় নাতে রাসুল,আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোঃ মুফতি সবুজ হোসাইন, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক কুরআন ও হাদিসের আলোকে মহানবী করিম (সা)এর জীবনী সম্পর্কে আলোচনা পেশ করেন। এছাড়াও বাংলা-বান্দা ইউপির পাগলি ডাংগি মডেল উচ্চ বিদ্যালয়, মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিপাহীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সহ পঞ্চগড় জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে ‘সিরাতুন্নবী (সাঃ)’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ আগস্ট সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আলিম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এমএ মজিদ, আলহাজ্ব অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, কর্ম ও মানবতার প্রতি তাঁর মহান শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ। তাঁর জীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, ক্ষমা, মানবিকতা ও শান্তির যে শিক্ষা রয়েছে, তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করার জন্য সকলকে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:৫৩:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬