ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

দিরাইয়ে দুই শিশু সন্তানসহ ফেরিওয়ালা কামরুল নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রাম থেকে দুই শিশু সন্তানসহ তাদের বাবা কামরুল নিখোঁজ হয়েছেন। গতকাল বিকেল থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

নিখোঁজ শিশুরা হলো—মোহাদ্দেস (৭) ও তুলনা আক্তার (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ কামরুল পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি গ্রামে গ্রামে ফেরি করে মসলা ও সাবান বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গতকাল বিকেলে কামরুল ও তাঁর দুই সন্তান একসাথে নিখোঁজ হন। তবে শিশুরা বাবার সাথে গেছে নাকি আলাদাভাবে অন্য কোথাও—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কামরুলের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় স্বজনেরা তাঁর সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন না।

সন্তানদের হারিয়ে দিশেহারা মা আফরোজা বেগম আকুতি জানিয়ে বলেন, “আমার সন্তানরা কোথায় আছে জানি না। তারা কি বাবার সাথে আছে, নাকি অন্য কোথাও—ভেবে বুক ফেটে যাচ্ছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরুয়া গ্রামের সালিসি ব্যক্তিত্ব মোশাররফ মিয়া জানান, নিখোঁজের খবর শোনার পর থেকে পরিবারটিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকে নিখোঁজদের বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁদের সন্ধান পেয়ে থাকলে ০১৭৬৩-১৭৫৪৮৬ অথবা ০১৬০০-৫১০৬৮৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি, তবে এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা জিডি দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিরাইয়ে দুই শিশু সন্তানসহ ফেরিওয়ালা কামরুল নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা

আপডেট সময় : ১২:১৩:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬