ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি প্রধান শিক্ষক নজরুল, সম্পাদক আশরাফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্ৰক) পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের অনুমোদনক্রমে ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং ব্রজেন্দ্রগঞ্জ আর.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশরাফ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: সূর্যসেন দাস (সিনিয়র শিক্ষক, রাজা নগর কৃষ্ণ চন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয়), সহ-সভাপতি: মোঃ আঃ নুর (সিনিয়র শিক্ষক, দিরাই উচ্চ বিদ্যালয়), সদস্য মোঃ সুজন মিয়া, সদস্য রুবেল চন্দ্র দে, সদস্য কবির আহমেদ, সদস্য তৌফিকুল ইসলাম তৌফিক, সদস্য: আলমগীর মিয়া।

দুদকের নির্ধারিত গঠনতন্ত্র ও নির্দেশিকা অনুযায়ী, নবগঠিত এই কমিটি দিরাই উপজেলা এলাকায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কাজ করবে। দুর্নীতি বিরোধী প্রচারণার অংশ হিসেবে কমিটি র‍্যালি, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, মানববন্ধন ও মতবিনিময় সভার মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি প্রধান শিক্ষক নজরুল, সম্পাদক আশরাফ

আপডেট সময় : ০৩:১৭:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬