ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৪১ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দ সাইফুল করিম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সামাজিক সংগঠন জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনকের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সহকর্মীদের মিলনমেলা ব্রুকলিনের বৈঠকখানা পার্টি হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইনকের সভাপতি, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এবং স্মার্ট স্টাফিং সার্ভিস ইনকের প্রেসিডেন্ট দুলাল বেহেদ। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মামুনুর রহমান মজুমদার বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি অলোক কুমার সাহা বলেন, জেএফকে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সাংগঠনিক ঐক্য জোরদারে এই সংগঠন নিরলসভাবে কাজ করবে। তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সহকর্মীদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা প্রবাসে বাংলাদেশি শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।

তারা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। পরে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংগীত ও বিনোদনের মধ্য দিয়ে উপস্থিত অতিথি, সদস্য এবং আমন্ত্রিতদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদায়ী সভাপতি মির্জা গিয়াস উদ্দিন আহমেদ, বিদায়ী সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক এমএ গফুর খান, সদস্য সচিব জোসেফ বিশ্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কশিমনার ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জামাল আহমেদ জনি এবং সংগঠনের নতুন ও সাবেক কর্মকর্তা ও সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশি কর্মজীবী মানুষের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক

আপডেট সময় : ০৮:১২:৪১ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬