ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পানিসম্পদ প্রতিমন্ত্রীর নিয়ে কুৎসা রটানোর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:১৮ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সনাতনী সম্প্রদায়ের এক নারীর ভিডিও ও ছবি প্রচার করে কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ লা আগস্ট দুপুরের পর পঞ্চগড় জেলার সকল সচেতন সনাতন ধর্মালম্বীদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় সহস্রাধিক সনাতনী নারী পুরুষ অংশ নেন।

শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সনাতনী সম্প্রদায়ের মিছিলটি পঞ্চগড় সোনালী ব্যাংক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী প্রমুখ বক্তব্য রাখেন।

বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের নামে এআই’র প্রযুক্তির মাধ্যমে কুৎসিত ভাবে যে ছবি-ভিডিও বানিয়ে সোস্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে তা সনাতনীদের মাঝে একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে, তার প্রতিবাদের জন্য আমরা আজকে এসেছি। সনাতন ধর্মের কল্পনা রানী নামে এক নারী বলেন, আমারা সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ সকলে আজাদ ভাইয়ের সাথে আছি বলেই বিভ্রান্তি ছড়াতে, যাতে আমরা হিন্দুরা আজাদ ভাইয়ের বিপক্ষে যাই, এইজন্য বিরোধী দলগুলো অপপ্রচার ছড়াচ্ছে। তাই আমরা বলতে এসেছি আজাদ ভাইয়ের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
দেবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্ররায় বলেন, ফেব্রুয়ারিতে সংখ্যালঘুরা নিরঙ্কুশভাবে ভোট দিয়ে আজাদ ভাইকে জয়যুক্ত করেছি, যাকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, এমন একজন সনাতনী প্রেমী মানুষের প্রতি আজকে যে অপবাদ দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, মিথ্যা ভিডিও ছড়িয়ে তার চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে, আমরা সনাতনীরা সেই কারণে আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি এর প্রতিবাদ জানাতে।

সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে এক সনাতনী নারীকে জড়িয়ে মিথ্যা কুৎসা রটানো হচ্ছে এআই দিয়ে। বিরোধীরা প্রতিমন্ত্রীর সাথে সনাতনীদের দুরত্ব সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের নিয়ে খেলতে চাইছে। অথচ প্রতিমন্ত্রী আমাদের খুবই ভালোবাসেন। তিনি আমাদের উন্নয়নে কাজ করছেন। যারা এসব করছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন বক্তারা।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে গিয়ে জড়ো হন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে সনাতনী নেতারা প্রতিমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা তথ্য ও কুৎসা রটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
এ সময় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক সচেতন সনাতনী সমাজের নারী পুরুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানিসম্পদ প্রতিমন্ত্রীর নিয়ে কুৎসা রটানোর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:০০:১৮ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬