মধ্যনগরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ১০:১৬:০২ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ আগস্ট মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।
এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।




















