ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

মধ্যনগর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি সভাপতি জিলানী, সাধারণ সম্পাদক কাদির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:০৬ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ২২ আগস্ট সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উক্ত সমিতির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন।সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আশরাফুজ্জামান এবং গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক মাখন মহানায়ক। সভায় বক্তব্য দেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, বলরামপুর মাদ্রাসার শিক্ষক হিরণ মিয়া, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হিমেল মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী সভাপতি এবং গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা (মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (নোয়াগাঁও দাখিল মাদ্রাসা), সহ-সাধারণ সম্পাদক নিউটন তালুকদার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একতা উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক সাবমেরিন আহমেদ (লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক সাজল মিয়া (আবিদনগর উচ্চ বিদ্যালয়) এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়)।
নবগঠিত সভাপতি সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, “শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, “শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরব। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চাই।”
সভায় জানানো হয়, সমিতির পূর্ণাঙ্গ কমিটি ৩৫ সদস্যবিশিষ্ট হবে এবং পর্যায়ক্রমে কমিটির অন্যান্য সদস্য ও পদ ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যনগর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি সভাপতি জিলানী, সাধারণ সম্পাদক কাদির

আপডেট সময় : ০৭:২৭:০৬ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬