ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না। গত ইন্টেরিম সরকারের আমলে দেশের ১২৭ টি মাজার ধ্বংস করতে চেয়েছিলেন। বন্ধ করে দিতে চেয়েছিলেন মাজারগুলো। একজন মুসলমান হয়ে অন্য আর একজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আর যদি কোন মাজার ধ্বংস করা হয় তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না।

পীর তরিকা আছে, মাজার আছে, কোন স্থান তারা ভাঙতে পারবেনা।

পঞ্চগড়ের দেবীগঞ্জে বুধবার ২৬ আগস্ট সকালে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের জশনে জুলুছ ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেখানে সারের ডিলার নেই সেখানে সারের ডিলার নিয়োগ দিবো। ডিলার নিয়োগ দিয়ে সারের সমস্যা সমাধান করবো। কোন কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়। সোলার প্রোজেক্ট নিয়ে এসে বিদ্যুৎ এর চাহিদা পুরন করবো। নির্বাচনী প্রতিশ্রূতি হিসেবে সরকার বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সব পুরন করবে।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) আমাদের দিকনির্দেশনা দেয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাইনা। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন। মন্ত্রীসভাও গঠন করে ছিলেন। আপনাদের সে আশা জনগন পুরন করতে দেয়নি।

তিনি বলেন, আমরা নবীর তরিকা ধরে ঐক্যবন্ধ থাকবো। রাসুল (সাঃ) এর ১৪ বছরের নবুয়তের কথা আর তার নীতি আর্দশের কথা শুনতেছি। মদিনায় যখন ব্যবসায়ীদের সম্পদ চুরি হতো, তখন সে সময় বিচারে রাসুল (সাঃ) উপস্থিত ছিলেন। সঠিক বিচার করেছিলেন। সে সময় হিলফল ফুজুল গঠন করে ছিলেন।

দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি।

দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য এডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারন রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম, জাকিরুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলা শাখার

আহবায়ক কমিটির কার্যকরী সদস্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফিকুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:২৮:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬