ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের কৃর্তি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নিজ জেলা কুড়িগ্রামে বইছে আনন্দের জোয়ার। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত ও এডভোকেট রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব নাম ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় রাজিবপুর শহরে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সামনে গিয়ে শেষ হয়।

পরে বিএনপি’র নেতা-কর্মীরা একে অপরকে অভিনন্দন জানান এবং আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সর্বস্তরের মানুষের মাঝে মিস্টি বিতরণ করেন দলের নেতারা।

আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার, যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদল সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ । বক্তারা বলেন, মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী শুধু বিএনপির জন্য নয়, পুরো বাংলাদেশ তথা কুড়িগ্রাম বাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। দলের ক্রান্তিলংগ্নে রাজনৈতিক জীবনে উভয়েই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তারা।

তবে উত্তর বঙ্গ থেকে রাষ্টপ্রতি ও ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার খবরে শুধু দলীয় নেতাকর্মীরাই নন, উত্তরের সকল জেলা ও উপজেলা জুড়ে সর্বস্তরের মানুষের মধ্যেও ভাসছে আনন্দের জোয়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস

আপডেট সময় : ০৯:২০:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬