ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে :  ফরহাদ আজাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হওয়ার আগে একজন ভালো ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার ২৯ আগস্ট দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে ছাত্রদল উপজেলা ও পৌর শাখা আয়োজিত ২০২৬ সালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, “শুধু ভালো জিপিএ বা ডিগ্রি অর্জন করলেই জীবন সফল হয় না। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে সবার আগে সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে। তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই নিজেদের সেই যোগ্যতায় গড়ে তুলতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমন প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় মামুনুর রশীদ জীবনের সঞ্চালনায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ সহ বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে :  ফরহাদ আজাদ

আপডেট সময় : ০৯:২৩:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬