সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময়
- আপডেট সময় : ০৮:০৪:৪০ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে সুনামগঞ্জ ইউনিটের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৩১ আগস্ট সকাল ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের হল রুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “রেড ক্রিসেন্ট একটি অরাজনৈতিক মানবিক সংগঠন। বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা রাখে। নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের নেতৃত্বে রেড ক্রিসেন্ট আরও শক্তিশালী হবে এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষ দুর্যোগের সময় আরও বেশি সহযোগিতা পাবে বলে আমি আশা করি।”
সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা।
নবনিযুক্ত চেয়ারম্যান তার বক্তব্যে সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন। তিনি বলেন, “সুনামগঞ্জ হাওরাঞ্চল প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এখানকার মানুষের জন্য রেড ক্রিসেন্টের দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। যুব ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরও দক্ষ করে তোলা হবে।”
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মাইন উদ্দিন সোহেল, কার্যনির্বাহী সদস্য ডাঃ সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, মো. আশরাফ হোসেন লিটন, আব্দুস সাত্তার, মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য তরুণ কান্তি সাহা ও কাউসার আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ক্ষমতাপ্রাপ্ত স্বাক্ষরকারী এডভোকেট আব্দুল হক, বিএনপি নেতা রেজাউল হক, আতম মিছবাহ, সেলিম আহমেদ, এটিএম হেলাল।
সুনামগঞ্জ ইউনিটের যুব প্রধান পিয়াশ শ্যাম প্রিতম, যুব সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, নাহিদ, সায়েম, তমাল, ফাহিমা, মুন্নী, রিপনসহ রেড ক্রিসেন্টের অসংখ্য সদস্য ও স্বেচ্ছাসেবক সভায় উপস্থিত ছিলেন।
সভায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং রেড ক্রিসেন্টের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বেগবান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে নবনিযুক্ত চেয়ারম্যানকে সুনামগঞ্জ ইউনিটের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



















