ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সুনামগঞ্জ জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের একাংশের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:০৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট একাংশের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।

গত ১৬ আগস্ট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু ভাই স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ সিরাজ কুতুবীকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পত্রে আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোনো কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করা হয়। কমিটির সদস্য বৃদ্ধি, পরিবর্তন ও বাতিলের সকল ক্ষমতা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংরক্ষণ করবে।

একই সাথে পত্র জারীর ১৫ দিনের মধ্যে জাঁকজমকপূর্ণ পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শাহ সিরাজ কুতুবী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেই আমরা কাজ করবো। আমাদের পিতারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে ‘মানব সেবাই আমাদের উদ্দেশ্য’ এই স্লোগান বাস্তবায়নে আমরা সকলে একযোগে কাজ করবো।

সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, “কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের উপর যে আস্থা রাখা হয়েছে তার যথাযথ মর্যাদা দেবো। আগামী ৩ মাসের মধ্যে সকল ইউনিয়নে কমিটি গঠন করে তৃণমূল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করবো। মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান কাজ।”

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে সমৃদ্ধ ও কলঙ্কমুক্ত রাখতে মুক্তিযোদ্ধা সন্তানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সেই চেতনাকে সামনে রেখে দেশব্যাপী মানবসেবা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জগন্নাথপুর উপজেলা কমিটিও একই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুনামগঞ্জ জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের একাংশের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আপডেট সময় : ১০:৩০:০৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬