ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

৫ নং হাজিরপাড়া ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:২০ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চন্দ্রগঞ্জ উপজেলার ৫নং হাজিরপাড়া ইউনিয়নে সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে এগিয়ে চলেছেন হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী।

সৎ, পরিচ্ছন্ন ও ন্যায়নীতির রাজনীতিতে বিশ্বাসী মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর কাছে রাজনীতি শুধু পদ-পদবির বিষয় নয়; মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং এলাকার উন্নয়ন ও শান্তির জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

কলেজজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন সিটি ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অটুট। চাকরিজীবন শেষে তিনি পুনরায় সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হন।

পরবর্তীতে হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন তিনি। সভাপতির দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি তৃণমূলের কাছে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। বন্যা, করোনা মহামারীসহ বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে তিনি ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়রা জানান।

এলাকায় মাদক, চুরি-ডাকাতি ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও তিনি ভূমিকা রেখে চলেছেন। খেলাধুলা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আয়োজনে তাঁর সহযোগিতা ও উপস্থিতি মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি এলাকায় পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিরোধ মীমাংসায়ও তাঁর ভূমিকা রয়েছে।

ব্যক্তিজীবনে সৎ, নীতিবান, বিনয়ী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে চলাফেরা এবং সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে ইউনিয়নবাসীর কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ভাষ্য, মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী রাজনীতিতে শুধু পাওয়ার জন্য নয়; বরং দল, নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে দীর্ঘদিন ধরে পথ চলছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই হবে তাঁর সবচেয়ে বড় শক্তি—এমনটাই প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ নং হাজিরপাড়া ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক মোঃ আব্দুস সহিদ পাটোয়ারী

আপডেট সময় : ১২:৪২:২০ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬