ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৩৬৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি :‌পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ আগস্ট দুপুরে সমিতির সভা কক্ষে নির্বাচন পরিচালনা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো আমিনুর ইসলাম।

পরে কার্যকরী কমিটির সদস্যদের ফুলের মালা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো আমিনুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, পঞ্চগড় জেলার বাস অন্য জেলায় চলাচলে বাধাঁর সম্মুখীন হতে হচ্ছে। অথচ অন্য জেলার বাস পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে চলাচল করছে। আমরা এ সমস্যার সমাধান আশা করছি।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমরা কমিটির সদস্যদের মধ্যে দুইজন বাদে সবাই পুরাতন। কাজেই কারো কোন ভূল হলে সরাসরি আমাদের জানাবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কমিটি পরিচালনা করবো। আমরা সকলের কাছে সহযোগিতা চাই।

এ সময় পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি সহ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১ লা আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৮৭ জন ভোটারের মধ্যে ৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোহাম্মদ মতিয়ার রহমান সভাপতি পদে চেয়ার প্রতীকে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর ৪ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম মোটরগাড়ি প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিবুল ইসলাম বাবলু বাই সাইকেল প্রতীকে পান ৪০ ভোট।

তবে সহ সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সহ সভাপতি পদে সহিদুল ইসলাম বটগাছ প্রতীকে ৫৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির মাছ প্রতীকে ৫৩ ভোট, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম তালাচাবি প্রতীকে ৪৭ ভোট, মো মুন্না সড়ক সম্পাদক পদে কলস প্রতীকে ৩০ ভোট, জাকির হোসেন দপ্তর সম্পাদক পদে আম প্রতীকে ৫৬ ভোট এবং কার্যকরী সম্পাদক পদে কামরুল হাসান প্রজাপতি প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে মো আমিনুর ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে মওদুদ খান, সদস্য হিসেবে জমিরুল ইসলাম, হারুন অর রশীদ, মনোয়ার হোসেন, আহামদুল হোসেন, আশরাফুল ইসলাম আলম দ্বায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

আপডেট সময় : ১০:২৬:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬