ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : পৃথিবীর কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলার স্বর উঁচু করে নয়—এমন মন্তব্য করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

শুক্রবার ২১ আগস্ট কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “আমরা প্রায়ই দেখি আমাদের গলার স্বর অনেক উঁচু, কিন্তু যুক্তি থাকে দুর্বল। বিতর্কের মূল বিষয় হলো গঠনমূলক যুক্তি উপস্থাপন করে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা।”

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ঘরে বসেই বিশ্বের নানা জ্ঞান অর্জন করা সম্ভব। বর্তমান প্রজন্ম তথ্য সংগ্রহ করে শক্তিশালী যুক্তি দাঁড় করানোর সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের প্রধান শক্তির জায়গা হলো তাদের চিন্তাশক্তি।

তিনি আরও বলেন, বিতর্কে ছেলে-মেয়ের সমান অংশগ্রহণ থাকা প্রয়োজন। যুক্তি যখন শক্তিশালী হয়, তখন কোনো আলাদা শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শানিত করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিতর্ক শুরু করার আগে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেই পরিবর্তন অবশ্যই ইতিবাচক চিন্তার মাধ্যমে হতে হবে।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদি প্রমুখ।

কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি প্রশিক্ষক দল উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি করে দলকে পাঁচ দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস

আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬