ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী

এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত সেবাপ্রার্থী। সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফের বদলির পর প্রায় দেড় থেকে দুই মাস পার হয়ে গেলেও নতুন কোনো কর্মকর্তা যোগদান না করায় প্রশাসনিক কাজ স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় ভূমি মালিকদের অভিযোগ, নিয়মিত কর্মকর্তা না থাকায় জমি সংক্রান্ত অতি জরুরি কাজ যেমন—নামজারি (মিউটেশন) নিষ্পাত্তি, শুনানিতে অংশ নেওয়া, জমির খাজনা প্রদান, ভূমি রেকর্ড সংশোধন ও অভিযোগ যাচাই-বাছাইয়ের ফাইল স্থবির হয়ে আছে। ফলে জমি ক্রয়-বিক্রয় ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হালনাগাদ করতে আসা সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরে একাধিকবার অফিসে এসেও খালি হাতে ফিরতে হচ্ছে।

সেবাপ্রার্থীরা জানান, ভূমি সেবা মানুষের দৈনন্দিন জীবন ও সম্পত্তিসংক্রান্ত মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি জড়িত। এমন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় সেবার স্বাভাবিক গতি যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে জনভোগান্তি। একজন স্থায়ী কর্মকর্তা থাকলে আবেদনগুলো দ্রুত পর্যালোচনা ও নিষ্পত্তির পাশাপাশি কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।

বিদ্যমান পরিস্থিতিতে সদর উপজেলার বাসিন্দারা দ্রুত নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। একই সঙ্গে স্থায়ী কর্মকর্তা না আসা পর্যন্ত সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার মাধ্যমে জরুরি আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

আপডেট সময় : ১২:৪৩:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬