ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কুমিল্লায় ডিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা, ৫ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।

রবিবার ৬ সেপ্টেম্বর ভোরে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় বাসচালক দিদারুল আলম চৌধুরী ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতরা হলেন— সাকির হোসেন, কামাল হোসেন, আরিফ হোসেন, মাহমুদ পিয়াল ও মিনার হোসেন।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, গ্রেফতার পাঁচজন দীর্ঘদিন ধরে নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদক সেবন ও মাদক কেনার টাকা জোগাড় করতেই তারা ছিনতাই করতেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় ডিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা, ৫ গ্রেফতার

আপডেট সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬