ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে

আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এই মর্মান্তিক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু হলো—পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা(৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা(৩)।এখানে উল্লেখ্য যে নিহত সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন বলে জানা যায়।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

হৃদয়বিদারক এই মর্মান্তিক ২শিশু মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । আপন ভাই-বোনের সন্তান দুই শিশুর একসঙ্গে মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬