ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের জামাইয়ের বাড়িতে থেকে নিয়মিত বিকেলে রেললাইনে হাঁটতে যেতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও কুলসুম বেগম রেললাইনে হাঁটতে বের হন। এ সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করে।

পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

আপডেট সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬