ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪)নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

মিরাজুল ইসলাম খলিফা শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে ও দুই সন্তানের জনক।

মিরাজুল ইসলামের বোন নুপুর বেগম জানিয়েছেন,তার ভাই মিরাজুল ইসলাম খলিফা একজন মাদকাসক্ত যুবক। মাদকের টাকা না দিলে সে পরিবারের লোকজনদেরকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতো। গতকাল শুক্রবার দুপুরে তার মার কাছ থেকে ২ শত টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর সে বাড়িতে ফিরে আসেনি। আজ সকালে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে মিরাজুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য নিয়ে যায়।

তিনি আরো বলেন, এই মাদক সেবনের কারণে প্রায় এক বছর আগে স্ত্রীর সাথে মিরাজুলের ছাড়াছাড়ি হয়ে যায়।মিরাজুলের দুটি সন্তান রয়েছে। সন্তানরা বর্তমানে তার মায়ের কাছে থাকে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়াও এলাকা ও পরিবারের মানুষদের সাথে কথা বলে মিরাজুল ইসলামের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬