ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:০২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।

প্রচণ্ড গরমে ঘরের টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া খানম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুরে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে নিজ ঘরে কারেন্টের বোর্ডে সংঙ্গে টেবিল ফ্যানের সুইচ দিতে যান লামিয়া।

ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান তিনি। তৎক্ষনাৎ পরিবারের সদস্যরা দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) সুকুমার কুন্ড বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে জানতে পারে, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

লামিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১০:১৭:০২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬