ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :  গোপালগঞ্জে মুকসুদপুরে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ধরে তাকে বেদম ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী তরীক সিকদার পলাতক রয়েছে।

রবিবার ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। দুপুরে পুলিশ ওই বাড়ি থেকে মিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে মিমের সঙ্গে তরীক সিকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় তরীকের প্রথম স্ত্রী ছিলেন। পরে মিম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তরীককে বিয়ে করে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে স্থানীয়রা জানায়।

রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মিমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘরের ভেতর তার মরদেহ পাওয়া যায়। এ সময় তরীক সিকদার বাড়ি থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায় নাই। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাইবে।

পুলিশ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলমান। একই সঙ্গে নিহতের স্বামী তরীক সিকদারকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৭:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬