ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়টির ৯টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে। নবম গ্রেডের এ সব পদে বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে এসব নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদে ৯টি, জীববিজ্ঞান অনুষদে ৬টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ৪টি পদ রয়েছে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন এবং আর্কিটেকচার বিভাগে ৩ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে।

জীববিজ্ঞান অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ২ জন এবং মনোবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নেয়া হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের নবম গ্রেডে বেতন দেয়া হবে। বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন করা যাবে ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক

আপডেট সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬