ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : ‘সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ এই শ্লোগানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর গোবিপ্রবি ফার্মেসি এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম উপস্থিত ছিলেন।

পরে একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ফার্মেসী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো গোলাম মোর্শেদ মোল্লা, এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জ প্লান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুল আলম ও খোকন কুমার দত্ত।

সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্য সেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (ঋওচ) প্রতিষ্ঠিত হয়। সেদিনই প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

ওই সভাতেই ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়।

পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে ফেডারেশনের কাউন্সিল মিটিংয়ে তুর্কিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী এ দিনটি পালনের প্রস্তাব করে। সর্বসম্মতভাবে অনুমোদনের পর ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে এ দিনটি উদযাপিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস

আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬