ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর। আহত দুজন মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। সে দশম শ্রেণিতে পড়ত। তার বাবা আল আমিন। কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি রাস্তার পাশে থাকা রেলিংয়ে গিয়ে ধাক্কা খেলে তিন আরোহীই গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনজনকেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত দুই মাদ্রাসাছাত্রের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেবে বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আল রাফির মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬