ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখা।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবীনদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের বহুমুখী গুরুত্ব তুলে ধরে বলেন, উচ্চশিক্ষার এই প্রাঙ্গণ কেবল একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নেতৃত্বগুণ অর্জন, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং দেশপ্রেমের বিকাশের উপযুক্ত জায়গা। নবীনদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান অতিথিরা।

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখার নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও নবীনদের অংশগ্রহণে আনন্দঘন এ আয়োজনে মতবিনিময়ের পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে নতুনদের বরণ করে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান

আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬