ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ‘খেলাধুলায় সম্পৃক্ততা, সমাজে সম্প্রীতি ও অপরাধমুক্ত পরিবেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে নাচোল থানাকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। নাচোল থানা হয়েছে রানারআপ।

রবিবার বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পায় সদর মডেল থানা। জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আশিক সাঈদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান, গোমস্তাপুর থানার ইনচার্জ মোঃ নুরে আলম, ভোলাহাট থানার ইনচার্জ মোঃ আব্দুল বারিক নাচোল থানার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খেলোয়াড় ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়ানো, তরুণদের মাঠমুখী করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ঐতিহ্যবাহী কাবাডিকে জনপ্রিয় করার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা রয়েছে জেলা পুলিশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানা

আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬