ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : “ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য” এবং “নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও সমঅধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাব মিলনায়তনে নারী অধিকার বিষয়ক সংগঠন ‘নারীপক্ষ’ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দূর্বার নেটওয়ার্কের চার জেলার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নারীপক্ষের সদস্য ও জনজীবনে নারী নেতৃত্ব বিকাশ প্রকল্পের (Youth Leader) ফারিহা মায়মুনা চৈতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টুসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার জনগণের দৈনন্দিন জীবন ও এলাকার উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। শুধু সংরক্ষিত আসনে নয়, সাধারণ আসনেও নারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, সামাজিক ও পারিবারিক অসহযোগিতা, রাজনৈতিক সহিংসতা, নির্বাচনী ব্যয়, নিরাপত্তাহীনতা, প্রাতিষ্ঠানিক জটিলতা এবং নারী নেতৃত্ব নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার কারণে অনেক যোগ্য নারী সাধারণ আসনে প্রার্থী হতে নিরুৎসাহিত হন। এসব বাধা দূর করতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতামূলক ভূমিকা প্রয়োজন। সভা থেকে স্থানীয় সরকার নির্বাচনে নারীর স্বাধীনভাবে ভোট দেয়া ও প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে পরিবার ও সমাজের পক্ষ থেকে সমর্থন, সহিংসতা ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং নারীকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা থেকে সুরক্ষায় স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার দাবি জানানো হয়।আয়োজকরা জানান, স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের কার্যকর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

আপডেট সময় : ০৬:৫৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬