ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ এ স্লোগান সামনে রেখে জামালপুরে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ সেপ্টেম্বর প্রতিযোগিতায় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জামালপুর উচ্চবিদ্যালয় রানার্স আপ হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), জামালপুর। এতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুপ্রকের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামরুজ্জামান, উপসহকারী পরিচালক আতিউর রহমান ও জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় জামালপুর উচ্চবিদ্যালয়ের দলনেতা উসমান গনি অয়ন।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা দুপ্রকের সদস্যবৃন্দ, দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে উভয় দলের মাঝে ক্রেস্ট, মেডেল, সনদ পত্র ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই দুপ্রকের পক্ষ থেকে  আইন মহাবিদ্যালয়ের একজন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

জেলা দুপ্রকের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, উভয় দলের যুক্তিতর্কে সময়োপযোগী তথ্য উপাত্ত ছিল। বিতর্ক অনুষ্ঠানটি সত্যিই প্রাণবন্ত ছিল। এ বিতর্ক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং ছাত্র, ছাত্রীরা দুর্নীতির বিরুদ্ধে সমাজে জাগরণ সৃষ্টি করার প্রেরণা পাবে। বিতর্ক প্রতিযোগিতাকে আরো বেশী উপভোগ্য করে তুলতে চিরকুট না দেখে মাথায় যুক্তি ও তর্কের বিষযগুলো ধারণ করে তর্কযুদ্ধে অংশ নেয়ার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আপডেট সময় : ১২:১৩:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬